১৬ থেকে ৩০ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ, পদক পাচ্ছে ১৪ ব্যক্তি–প্রতিষ্ঠান

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

১৬ থেকে ৩০ আগস্ট সারা দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ১৩টি ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেবেন তিনি।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যার ফলে এখন মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে ৬৭.৮০ গ্রামে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি। 

মন্ত্রী বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও– এর তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে ২য় এবং বন্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে ৫ম স্থান ধরে রেখেছে।

তিনি বলেন, নিবন্ধিত ১৮ লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া ‘জাল যার জলা তার’ নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহাল ও হাওর।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল এরইমধ্যে মহাসচিবের পদসহ বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার...
বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ রাষ্ট্রতপতি হতেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার তাঁর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে এ...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল...
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের আরও একজন আহত হয়েছেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪টি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সাথে নতুন এ সমঝোতায় হজ ও ওমরাহ যাত্রীসহ প্রায় ৪০ লাখ প্রবাসী উপকৃত হবেন বলে...
লোডিং...

এলাকার খবর