রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বঙ্গভবন অধ্যায় শুরু 

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১২:১৭ পিএম

আজ থেকে বঙ্গভবন অধ্যায় শুরু করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠেছেন তিনি।

সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে প্রবেশের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা।

দীর্ঘ ৩৫ বছর পর ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি। 

এরপর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। 

এবার রাষ্ট্রপতি হিসেব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রমের নতুন পর্ব শুরু। ছাত্রজীবনে রাজনীতিতে হাতেখড়ির পর বঙ্গভবন পর্যন্ত এই দীর্ঘ যাত্রায় কঠিন পথ পাড়ি দিতে হয় বর্ষীয়ান এই রাজনীতিককে। 

আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সেখানে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে।
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পরদিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে...
আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক...
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
সামনে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মনে করছেন সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব গ্যাসে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী...
জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর