আওয়ামী লীগ দরিদ্রের অধিকার হরণ করেছে, বিএনপি গড়বে বৈষম্যহীন সমাজ: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকতে ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ধনীদের পক্ষে থেকে দরিদ্র মানুষের অধিকার হরণ করেছে, বিএনপি সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।

তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্য সরকারের সেবা করা। এই মন্ত্রণালয় জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। সরকার সব মানুষের সেবা করবে এটা সত্যি, কিন্তু সুবিধাবঞ্চিতরা অগ্রাধিকার পাবে। যেটা বিএনপি আগেও করেছে।

আবদুল মঈন খান বলেন, কিন্তু গত ১৭ বছরে ধনিকশ্রেণিকে সেবা করেছে ফ্যাসিবাদী সরকার। তবে তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়ে গরিবের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে।

তিনি বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দেবে। আগের সরকার ঠিক মতো নির্বাচন দেয়নি। দীর্ঘদিন পর ২০২৬ সালে নির্বাচন দিয়েছে। এই সরকার স্থানীয় সরকারের প্রতিটা স্তরে সঠিক উপায়ে নির্বাচন দেবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় ব্যাতিক্রম। জনগণের সাথে সরাসরি জড়িত, জনগণের জন্য সরাসরি কাজ করে থাকে। এলজিআরডি মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে তাহলে বাংলাদেশ ঠিক থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সর্বপ্রথম তৃণমূলের রাজনীতি প্রবর্তন করেছে। এই মন্ত্রণালয় তৃণমূলের মানুষদের নিয়ে কাজ করে। সরকার সব মানুষের সেবা করবে সত্যি। কিন্তু মূল লক্ষ্য থাকবে দরিদ্র বঞ্চিতদের নিয়ে কাজ করা। বিগত সরকার ধনিকশ্রেণিদের জন্য কাজ করেছে।

মন্ত্রী বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সরকারের পলিসি অনুযায়ী নির্বাচন হবে। স্থানীয় সরকারের ৫ ধাপে জনগণের অভিপ্রায় অনুযায়ী নির্বাচন হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্মতো ক্যান্টনমেন্টে হয়নি। তাহলে তারা কেন সংসদে এক মিনিটে আইন করে গণতন্ত্র হত্যা করেছিল। কথার কথা যদি ধরে নেই বিএনপি ক্যান্টনমেন্ট থেকে জন্ম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একনায়কতন্ত্র থেকে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে গেছেন। গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।

যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব গ্যাসে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী...
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হচ্ছে। শিগগিরই আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে। বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
আজ থেকে বঙ্গভবন অধ্যায় শুরু করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টার দিকে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠেছেন তিনি।
ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর। দুই হাতে সনাতন ধর্মাবলম্বী নারীদের ব্যবহৃত শাখা-চুড়ি, ট্যাটু ও পায়ে নূপুর রয়েছে।...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর