২৫০ জনকে গুমের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম

ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে নিখোঁজদের পরিবারের সাথে সাক্ষাতের সময় তিনি এ তথ্য দেন। এসময় মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম অভিযোগ করেন, তাদের দেওয়া ১৫০টি অভিযোগের একটিরও তদন্ত শেষ হয়নি। 

গুমের অভিযোগ তদন্তের অগ্রগতি জানতে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান গুমের শিকার নিখোঁজ ৬০টি পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে তাদের স্বজনদের গুম করার পর এখনও খোঁজ মেলেনি। 

এসময় তাদের সাথে ছিলেন মায়ের ডাকের সমন্বয়ক ও বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম। তার অভিযোগ, অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই দেড় শতাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ দায়ের করেন। কিন্তু সেসময় একটি বিশেষ দল সংশ্লিষ্টদের গুমের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 

সংসদ সদস্য ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, দেড়শ'র মতো কেইস। কিছু কেইসে, আমরা বলব না যে (তদন্ত) অনেক দূর এগিয়েছে, কিছু দূর এগিয়েছে ইনভেসটিগেশন, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি নিষ্পত্তি হয়নি কোনো কেইসেই। আমাদের আশা ছিল, যখন বিচারকার্য শুরু হবে, সবার জন্য একসাথে হবে। এখানে কোনো সিলেকশন থাকবে না। সিলেকশন কেন ওই তিনটা কেইসে করা হয়েছিল, জামায়াতের তিনটা কেইসে।' 

তবে চিফ প্রসিকিউটর জানান, দলমত নির্বিশেষে গুমের বিচারের জন্য এখন কাজ করছে তদন্ত দল। প্রায় আড়াইশ গুমের ঘটনা তদন্তে করছে বিশেষ তদন্ত দল। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 'যে আড়াইশ পরিবারের সদস্যরা গুমের শিকার হয়েছেন, তারা এখনও ফেরত আসেনি, এইটা আমরা নিশ্চিত হয়েছি...দ্বিতীয়ত, এরা যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অপহরণের শিকার হয়েছেন, সেইটাও কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। সুমন, ইলিয়াস আলীসহ গুমের পরিবারের সদস্য যারা আছেন, আমরা একই মাপকাঠিতে বিচার করছি সবগুলো। আমরা সেখানে দলীয়ভাবে বিষয়টিকে দেখতে চাই না।' 

চিফ প্রসিকিউটর আরও জানান, শিগগিরই বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে গুমচর পরিদর্শনে যাবে তদন্ত দল। 

তিনি বলেন, 'গুমচরে ইতোমধ্যে আমরা প্রোগ্রাম দিয়েছি, আমরা হয়তো কিছুদিনের মধ্যে সেই জায়গা পরিদর্শন করে আসব। সেখানে আমাদের কাছে রিপোর্ট আছে যে, অনেকগুলো মানুষকে ওখানে নিয়ে তারা পেট কেটে হত্যা করে তারা নদীতে ভাসিয়ে দিয়েছে।'

র‍্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই-এর জেআইসিতে গুমসহ এ সঙ্ক্রান্ত ৩টি মামলা বিচারাধীন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদদের বিচারবহির্ভূত আটক বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত রোববার সংস্থাটির ওয়েবসাইটে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. ইউসুফ (৪৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথা জানানো...
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি...
বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচারসহ প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০তলা ভবন...
ইরানের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে নিয়েছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে এ খবর।
আল ইত্তিফাকের মাঠে খেলতে গিয়ে গতকাল রাতের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নাসর। ম্যাচের বয়স ১৩ মিনিট হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলকিপার বেন্তো। ১০ জনে পরিণত হওয়া নাসর স্বাভাবিকভাবেই...
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে ওই তরুণীর বাবা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর