হরমুজে ইরান মাইন পুঁতলে তাৎক্ষণিক তা ধ্বংস করা হবে: ট্রাম্প 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

ইরানের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে নিয়েছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে এ খবর।

ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই প্রণালিতে কোনো জাহাজ বা নৌকা দিয়ে নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে তা ধ্বংস করা হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের আর্থিক সরবরাহ বন্ধ ও সাম্প্রতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের এই দীর্ঘদিনের হুমকি স্থায়ীভাবে বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।

এদিকে, হরমুজ প্রণালি এখনো পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। ওমানের সঙ্গে সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হলেও প্রণালিটি পুরোপুরি খুলে দেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলতে হলে যুক্তরাষ্ট্রকে সমঝোতার শর্তে ফিরতে হবে বলেও জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার। তবে ক্রেমলিন জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। 
ইরান ও তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন জানিয়েছে, তারা নিজস্ব স্বার্থ রক্ষা করবে। কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও...
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
আল ইত্তিফাকের মাঠে খেলতে গিয়ে গতকাল রাতের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল নাসর। ম্যাচের বয়স ১৩ মিনিট হতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির গোলকিপার বেন্তো। ১০ জনে পরিণত হওয়া নাসর স্বাভাবিকভাবেই...
ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ বুধবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও আওয়ামী লীগ আমলে অন্তত ২৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর গুম করার প্রমাণ মিলেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তাদের কেউই আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর