মক্কা চুক্তি নিয়ে দিল্লির বিচলিত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

কাউকে হুমকির মুখে ফেলতে নয়, মক্কা চুক্তি মুসলিম দেশের আত্মরক্ষার স্বার্থে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ চুক্তি নিয়ে ঢাকার ইতিবাচক অবস্থান নিয়ে দিল্লির বিচলিত হবার কিছু নেই বলেও জানান তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী বিষয়ে মন্ত্রী বলেন, তার কাজ মসৃণ করতেই এ উদ্যোগ। জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি পদে যোগ দিতে ঢাকা ছাড়ার আগ মুহূর্তে শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা জানান। 

আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারন পরিষদের ৮১তম অধিবেশন। আগামী এক বছরের জন্য এ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 

রোববার ঢাকা ছাড়ার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতির দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষায় তার পরিকল্পনার কথা তুলে ধরেন।  

বহুল আলোচিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থান ইরানের সাথে দুরত্ব তৈরি করবে কি না?  বা হরমুজ প্রণালী ব্যবহারে ঢাকা কোনো বাধার মুখে পড়বে কি না- সে বিষয়ে প্রশ্ন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রী কাছে। 

আগামী ২২ সেপ্টেম্বর সভাপতি হিসেবে জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখবেন খলিলুর রহমান। তিনি জানান প্রত্যাবাসন ছাড়া সমাধানের বিকল্প নেই, এ বিষয়ে সবাই একমত। 

অন্তবর্তী সরকারের পথচলায় কিছু মতপার্থক্য থাকলেও সব উপদেষ্টার কাজে ছন্দ ছিলো বলেও মন্তব্য করেন খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
ইয়েমেনজুড়ে হুতি ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে হুতিদের বিরুদ্ধে অন্তত ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির দেড় হাজারের বেশি সদস্যের হতাহতের দাবি...
ডিজেলের মজুত থেকে বড় পরিমাণ জ্বালানি বাজারে ছাড়তে ইউরোপীয় দেশগুলো রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, মজুত...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
লোডিং...

এলাকার খবর