আসিফ মাহমুদের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়: দুদক সচিব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। বুধবার সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

সাইদুর রহমান খান বলেন, ‘দুদক প্রাথমিক সত্যতা পেয়েই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। স্লিপ অব টাংয়ের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তার (পিআর) ব‍্যক্তিগত ভুল ছিল।’

দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায়। তারা সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানান। 

প্রসঙ্গত, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকারি নথিপত্র এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় তুলে ধরতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করে আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপি সরকারের সময়ে সংঘটিত পদোন্নতির ঘটনায় অর্থ লেনদেনের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছে দুদক। 

 

 

সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর স্ত্রী দিলশান নাহার কাকলীর সম্পদ যাচাইয়ে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশ-দুদক। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের...
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর