সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সম্পদ যাচাইয়ে দুদকের কমিটি  

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ এবং তাঁর স্ত্রী দিলশান নাহার কাকলীর সম্পদ যাচাইয়ে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশ-দুদক। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

দুদক সুত্র জানায়, ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর সাবেক এই সেনা প্রধানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির করে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ শত কোটি টাকা বিনিয়োগের অভিযোগ পাওয়া যায়। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরে আজিজ আহমেদ এবং তার স্ত্রী দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এবার তাদের দেওয়া সম্পদের তথ্য যাচাইয়ে কমিটি করেছে দুদক। 

২০১৮ সালের জুন থেকে তিন বছর বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। তার আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী–বিজিবির নেতৃত্ব দেন তিনি। সেনাপ্রধান হিসেবে মেয়াদের শেষ সময়ে কাতার ভিত্তিক আলজাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ তোলা হলে সরকার এবং সেনাসদর সে সময় প্রতিবাদ জানিয়েছিল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য ও...
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
নোয়াখালী শহরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে না পেয়ে রাতেই হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন সিভিল সার্জন। অভিযুক্ত...
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর