অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। 

এসময় গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

সালাহউদ্দিন আহমদ বলেন, এ মর্মান্তিক ঘটনায় দেশবাসী মর্মাহত। শিশুটি বখাটে কিশোর চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলেও জানান তিনি। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যার বিচারের মতো অল্প সময়ে এই হত্যাকাণ্ডের বিচারে সহায়তা করবে পুলিশ এবং দ্রুত চার্জশিট দেওয়া হবে। বিচার বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।’ 

অল্প সময়ের মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার। সচিবালয়ে আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
লোডিং...

এলাকার খবর