জুয়া ও মাদক দমন করলে বেশিরভাগ অপরাধ কমবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধের ধরন পাল্টালেও পুলিশ এখনো আধুনিক হয়নি। পুলিশকে আধুনিক করতে কাজ করছে সরকার।’ অপরাধী দমনের চাইতে অপরাধের কারণ নির্মূলের তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে দলটি।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। গণভোট আর জুলাই জাতীয় সনদ অনেকটাই মীমাংসিত।’
সাইবার অপরাধ বেড়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিক ও পুলিশকে একসাথে কাজ করতে হবে।’



