জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে অস্তিত্ব সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 'হাই-লেভেল মিটিং টু অ্যাড্রেস দ্য এক্সিসটেনশিয়াল থ্রেটস পোজড্ বাই সি-লেভেল রাইজ' শীর্ষক এই উচ্চপর্যায়ের বৈঠকে নিজ বক্তব্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট নানাবিধ ঝুঁকি এবং এ সম্পর্কিত অস্তিত্ব সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।



