নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ সদস্যর বিরুদ্ধে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়েজিদ নামে ৮ বছর বয়সী এক শিশুর হাতের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিশু বায়েজিদকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ চেয়ারম্যান রোড এলাকার ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসানের ছেলে ও নাটোর পুলিশ লাইনস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন। এখানে তার নিজস্ব একটি বাড়ি রয়েছে। সেখানে তার স্ত্রী সন্তান বসবাস করেন। ব্যাংক কর্মকর্তার বাড়িতে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের কনস্টেবল শাকিল আহমেদ ভাড়া থাকেন। বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তার ছেলে বায়েজিদের সাথে পুলিশ সদস্য শাকিলে ৪ বছর বয়সী কন্যা শিশুর সাথে নিয়মিত খেলাধুলা করত। খেলাধুলা করার কোনো একসময় দুই শিশুর মধ্যে বিরোধ তৈরি হয়। 

ঘটনাটি জানতে পেরে ভাড়াটিয়া পুলিশ সদস্য শাকিল বাড়ির মালিকের ছেলে বায়েজিদকে বাড়ি থেকে নিজের বাসায় ডেকে নিয়ে যায়। এরপর ধারাল কিছু দিয়ে বায়েজিদের ডান হাতের একটি আঙ্গুল কেটে দেয়। এ সময় শিশু বায়েজিদের চিৎকারে প্রতিবেশীরা আহত অবস্থায় প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে এ বিষয়ে পুলিশ কনস্টেবল শাকিলের বাসায় গিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কনস্টেবল তার শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের মৌখিক অভিযোগ করে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগদ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশ কনস্টেবলের কোনোভাবেই উচিত হয়নি শিশুর হাতের আঙুল কেটে দেওয়া।

নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
ফেনীতে ৫ শতাংশ চাঁদা না দেওয়ায় দুটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ইতোমধ্যে আদালতে দুটি...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
লোডিং...

এলাকার খবর