নির্বাচন উৎসবমুখর হয়েছে: মেনন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বরিশাল–২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় নির্বাচনের পরিস্থিতি নিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচনে উত্তেজনা কিছু থাকে, কোনো সন্দেহ নেই। কিন্তু এবারের উত্তেজনা খুনাখুনির পর্যায়ে যায়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভোটার একেবারে বাড়তিও নেই, আবার কমতি নেই। মানুষ উৎসবমুখরভাবে অংশগ্রহণ করেছে।’ 

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘প্রকৃত অর্থে একটা সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইট ওয়াজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অন দ্য আউটসাইড, যেটা পার্লামেন্টে আমি বলেছি, তাদের এই হস্তক্ষেপ কখনোই নির্বাচনকে অবাধ করার জন্য ছিল না। নির্বাচনকে রেজিম চেঞ্জ করা ছিল তাদের লক্ষ্য। এখনো তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ। সেই রেজিম চেঞ্জের লক্ষ নিয়ে ছিল দ্য ফেইল। বাংলাদেশের মানুষ তাদের সঠিক জবাব দিয়েছে বলে আমি মনে করি।’ 

বিএনপি জামায়াত সম্পর্কে নবনির্বাচিত এই এমপি বলেন, ‘বিএনপি–জামায়াত মাটিতে শুয়ে পড়ে বলছে যে, তারা মাটিতে পড়েনি। এটা হচ্ছে অক্ষমের প্রলাপ।’ জনগণের কাছে তারা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

এ সময় তিনি বরিশাল ও তাঁর নির্বাচনী এলাকা উজিরপুর-বানারীপাড়াকে আধুনিক ও উন্নয়ন করার ক্ষেত্রে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ওয়াকার্স পার্টির বরিশাল জেলার সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক শেখ মুহা. টিপু সুলতান।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর