বিত্তবানরাই উপজেলা নির্বাচন করবে: ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম

সাধারণ মানুষ নয়, উপজেলা নির্বাচনে বিত্তবানরাই অংশগ্রহণ করতে পারবেন বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে আজ বৃহস্পতিবার পার্টির নির্বাচন কমিটির সভায় এ কথা বলেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেন খান মেনন। 

এতে বক্তারা বলেন, যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা, সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যানের জামানত ১ লাখ টাকা ও ভাইস চেয়ারম্যান জামানত ৭৫ হাজার টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্য প্রণোদিত। কেবল আইন নয়, রঙিন পোস্টার অনুমোদনের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ব্যয় বৃদ্ধির ব্যবস্থা করেছে। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে নির্বাচনে অংশ নিতে অনুৎসাহিত করা হবে। কেবল বিত্তশালীরাই নির্বাচনে অংশ নিতে পারবে। 

বক্তারা আরও বলেন, উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে উৎসাহী থাকে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়া হলো।

এ সময় সভায় উপজেলা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অন্যান্য সিদ্ধান্তগুলোকে কেবল কথার কথা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন– আনিছুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান, তপন দত্ত চৌধুরীসহ প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।
গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং নির্বাচনে জিতে আসার সম্ভাবনা আছে সেসব প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সবার সঙ্গে সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক চর্চা থাকে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। আজ সোমবার ইসিতে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলকে নিয়ে রাষ্ট্রপতি...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর