জবির যৌক্তিক দাবি মেনে নিতে গড়িমসি কেন: প্রশ্ন সারজিসের 

আপডেট : ১৫ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে গড়িমসি কেন– তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।  

পোস্টে সারজিস লিখেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন? বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ ঢাকার বুকে দেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। একাডেমিক স্পেসও চাহিদার তুলনায় নেই বললেই চলে।’ 

জুলাই আন্দোলনের এ নেতা আরও লেখেন, ‘অথচ যেই সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা। সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে কিংবা থাকে এগুলো নিয়ে কি কারো মাথাব্যথা নাই?’

তিনদফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো কাকরাইল এলাকার সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন জবির শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম জবি ঐক্য।  তাদের দাবিগুলো হলো: আবাসন বৃত্তি কার্যকর, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়ন করা। 

আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে গড়িমসি কেন– তা জানতে চেয়েছেন সারজিস আলম। ছবি: ফেসবুক

সারজিস লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা। কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুতগতির সাথে করা হচ্ছে না? কেন একনেকে এখনো সেই বিল পাস হচ্ছে না?’

এনসিপি নেতা সারজিস লিখেছেন, ‘শিক্ষার্থীরা তো বুকের তাজা রক্ত দিয়ে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল। তাদের জন্য আলাদা করে কি হলো? কোন সংস্কারটা করা হলো? কোন সুযোগ সুবিধাটা বাড়লো? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি গুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয় বরং বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক।’

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় শিক্ষিকা নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা ব্যাগটি। সেইসাথে ইয়াবা ও ছিনতাইয়ে ব্যবহার করা মোটরসাইকেল...
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর চাপ কমাতে বাড়ছে ফার্নেস অয়েল নির্ভরতা। অক্টোবর পর্যন্ত তরল জ্বালানির বিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় সরকার। ৫০ শতাংশ বকেয়া পরিশোধের পর বেসরকারি উদ্যোক্তাদের তেমন নির্দেশনাই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর