ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান 

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:১৬ পিএম

সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে।

যুক্তরাজ্য সময় রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

ছোট ভাই কোকোর স্মৃতিচারণ করেন বড় ভাই তারেক রহমান। 

নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে তার দল সরকারে আসলে দেশের পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। 

তারেক রহমান বলেন, ‘আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান। কেউ ফুটবলে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ ক্রিকেটে ভালো, কেউ ভলিবল বা বাস্কেটবলে ভালো। এদেরকে আমরা স্কুল থেকেই বের করে নিয়ে আসব।’

দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে অলিম্পিকে যেতে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা বাংলাদেশের শিক্ষাটাকে বিশেষ করে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই।’

আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে এসেছে। এখন সামনে এগিয়ে যেতে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
ভর্তুকির বোঝা কমানোর অজুহাতে বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে খেলাফত মজলিস। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক...
বিএনপি সরকারকে একসঙ্গে দুটি বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে দেশ চালাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাট, গোপালগঞ্জ, মোংলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ভিটেমাটিসহ নানা স্থাপনা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর