রোজার আগে নির্বাচন দিতে হবে: রিজভী

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:০৯ পিএম

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেন না এই সরকার শেখ হাসিনার সরকারের মতো বিদেশে অর্থ পাচার করবে না। জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের রায় বুঝে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ 

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রামের ১০ শহীদ পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষে থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘১৬ বছর আমরা লড়াই করেছি। ভোটাররা ভোট দিতে পারেনি। ভোটকেন্দ্রে গরু, বাছুর বা দিনের ভোট রাতে হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পরে যুক্ত বিবৃতি এল, সবার মনে আশাবাদ জাগল, রোজার আগেই নির্বাচন হবে। এরপরেও নানা ধরনের কথাবার্তা। পিআর পদ্ধতি নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হলো। জটিলতা তৈরির জন্য তারা এটা করলেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ধবংসস্তূপের ওপর গণতন্ত্রের সৌধ নির্মাণের জন্য অনেক সংকট থাকা সত্ত্বেও আমরা ড. ইউনূসের সরকারকে সবাই সমর্থন জানাচ্ছি। মোটা চালের দাম প্রতি সপ্তাহে ২-৫ টাকা বাড়ছে, তারপরেও সমর্থন দিচ্ছি।’

রিজভী বলেন, ‘মইনুদ্দিন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে নির্যাতন করেছে, তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। রাজধানী থেকে গ্রাম প্রত্যেকটি জায়গায় তার কণ্ঠের আওয়াজ মানুষ শুনেছে, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারই ধারাবাহিকতায় জুলাই-আগস্টের বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলকে সংগঠিত করেছেন তারেক রহমান, ছাত্র-জনতার আন্দোলনে শামিল হতে বলেছেন। তিনি গণতন্ত্রের ধ্রুবতারা। তারেক রহমানকে নিয়ে অপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের অনেক কিছুই এসে পড়বে।’

তরুণ উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনাদের কী অভিজ্ঞতা আছে? তারপরেও আপনাদের আমরা মেনে নিয়েছি। ড. ইউনূস সরকারকে আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। কিন্তু তরুণ উপদেষ্টাদের সঙ্গে এনসিপির সম্পর্ক দেখা যাচ্ছে। তারা অনেক কথা বলেন, তাই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে মানুষের মনে প্রশ্ন জেগেছে। যদিও আমাদের এখনও সরকারের প্রতি গভীর আস্থা রয়েছে।’ 

রিজভী আরও বলেন, ‘ছাত্ররা থাকবে পাঠকক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ে ওদের কাজ কী? ডিসি অফিসে কাজ কী? এসপি অফিসে কাজ কী? সিভিল সার্জন অফিসে কাজ কী? এভাবে আইনের শাসন কায়েম করবেন কী করে।’

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, সাইফুর রহমান রানা, আমরা জিয়া পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন প্রমুখ।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর