জাতীয় পার্টিতে বিরোধ: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে যা বললেন নেতারা

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম

জাতীয় পার্টির বিভক্তি এখন সুস্পষ্ট। বহিষ্কৃত নেতারা ডেকেছেন সম্মেলন, যা আইনিভাবে অবৈধ বলছে জি  এম কাদেরপন্থীরা। আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও দাবি মূল দলের মহসচিব শামীম হায়দার পাটোয়ারীর। আনিসুল-চুন্নু গ্রুপ বলছে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নতুন সম্মেলন। রাজধানীর কাকরাইল ও গুলশানে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুই অংশের নেতারা।

গত ২৮ জুন হওয়ার কথা ছিল জাতীয় পার্টির সম্মেলন। তবে ১৬ জুন সম্মেলনের জন্য জায়গা না পাওয়ার কথা বলে তা স্থগিত করেন জি এম কাদের। এর বিরোধিতা করায় আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নসহ সিনিয়র নেতাদের বহিষ্কার করেন কাদের। এরপর থেকেই আবারও দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি। 

বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। গত ৩১ জুলাই চেয়ারম্যানের সাংগঠনিক কার্যক্রমের ওপর আগামী ১২ আগস্ট পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। চেয়ারম্যান পদ ধরে রাখতেই সম্মেলন বাতিল করেন জি এম কাদের; এমন অভিযোগ আনিসুল-চুন্নুদের। তাই নতুন কমিটি গঠনে সম্মেলন ডেকেছে আনিসুল-চুন্নু গ্রুপ। যা আইনিভাবে অবৈধ বলছে, কাদের গ্রুপ।  

জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা আনিসুল ইসলাম মাহমুদ, ‘এটা স্পষ্ট যে আমরা সকলে স্বপদে বহাল আছি। শুধু এটাই নয়, উনি যে চেয়ারম্যান জি এম কাদের তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডে বিধি নিষেধ রয়েছে।’
 
জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না। জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না। কথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না। কথাকথিত প্রেসিডিয়াম মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না। কাউন্সিল ডাকার এখতিয়ার কোনো ভাবেই তাদের নাই।’

জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করছেন আনিসুল ইসলাম মাহমুদ। যদিও কাদেরপন্থীরা বলছেন, আদালত বহিষ্কৃত নেতাদের পদ ফিরিয়ে দেয়ার কোন আদেশ দেয়নি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘যদি পদে কোনো সিনিয়র কোনো কো-চেয়ারম্যান থাকে তাহলে তিনি হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই হিসেবে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি। চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিলেন তাদের কোনো স্বপদে বহালের আদেশ দেওয়া হয়নি। অর্থাৎ আইনের চোখে যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদ সহ অদ্যাবধি তারা এখনো বহিষ্কৃত আছেন।’

নির্বাচন প্রসঙ্গে কাদেরপন্থী গ্রুপ বলছে, এখন ভোটের পরিবেশ নেই, সরকার তা ফেরাতে পারলে অংশ নেবেন তারা। আর আনিসুলপন্থীরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর