বিএনপি চাঁদাবাজ, ধর্ষক, খুনির দল: সৈয়দ ফয়জুল করীম

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম

বিএনপি চাঁদাবাজ, ধর্ষক ও খুনির দল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে দলটির জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন, লুণ্ঠন, চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র -চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘বিএনপি চাঁদাবাজের দল। চাঁদার জন্যে খুন করছে। চাঁদা না দেওয়ায় ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। তাদের কথা না শুনলে পুলিশকে হুমকি দেয়। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির যদি এই অবস্থা হয়, ক্ষমতায় গেলে কি হবে?’

বিএনপির তীব্র সমালোচনা করে আগামী নির্বাচনে দলটিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলনের হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় তিনি নেত্রকোণার ৫টি আসনে হাতপাখার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

নেত্রকোণা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে গনসমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আল্লামা আব্দুল কাইয়ুম, মাওলানা জসিম উদ্দিন পাঠানসহ অন্যরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর