যারা পিআর নিয়ে কথা বলে, তারাই ৩০০ আসনে প্রার্থী দিয়েছে: বিএনপি নেতা আলাল

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৩:০৭ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন এরই মধ্যে তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে প্রশ্ন তুলে তিনি বলেন, পিআর পদ্ধতি যদি হয়, তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ফেব্রুয়ারিতে নির্বাচনের নিয়ে আলাল বলেন, ‘যারা নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন, এগুলো তারা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্বতার কারণে বলছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। একটা একাউন্টেবল গভার্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে, এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট এলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।’

ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে বিএনপি নেতা আলাল বলেন, ‘ব্যাংক খাতগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় তিনি বলেন, ‘তার স্পর্শকাতর একটি মমলা যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান, তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তার পরই তিনি আসবেন এমন টাই আমাদের ধারণা।’

আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর