আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই: ফজলুর রহমান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

সম্প্রতি বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আমার দলের কাছে আমার অনুরোধ, আমাকে ধানের শীষ মার্কাটা দিবেন।’

গতকাল বুধবার বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত নিজের গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ফজলুর রহমান বলেন, ‘দল আমাকে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। তবে আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দলের কাছে এটাই আমার চাওয়া। আপনারা জনগণ দলের কাছে দুইটা জিনিস চাইবেন। একটা হলো ফজলুর রহমান, আরেকটা হলো ধানের শীষ মার্কা।’ এ সময় উপস্থিত হাজারো জনতা তাঁর কথায় হাত উঁচিয়ে সমর্থন জানান।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ হইলো, দেশ স্বাধীন হইলো, কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দ্বন্দ। আর এই দ্বন্দ নাকি ভারত লাগিয়ে ছিল।’

ফজলুর রহমান বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব। এ বিষয়ে কোনো আপোষ নাই। যেদিন পত্রিকায় জামায়াত লিখলো, এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, বললো মুক্তিযুদ্ধ রাখবে না, যারা যুদ্ধ করেছে তাঁরা বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে, অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছো, তাঁরা আল্লাহরর কাছে মাফ চাও; সেদিন আমি বলেছি, এই আল-বদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো আমি জীবিত আছি। সেই দিন আমি বলছি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি কী এমনিতেই জামাতের বিরুদ্ধে বলছি! আমি কী ঝগড়া করার মানুষ নাকি!’

তিনি বলেন, ‘যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, মুক্তিযুদ্ধকে কবর দিয়ে দিবে। যখন দেখছি ৩০ লাখ মানুষের রক্ত এ দেশে বৃথা যাবে, দুই লক্ষ মা বোনের ইজ্জত বৃথা যাবে, তখন আমি মনে করেছি, না আমি ছাড়বো না। আমি তাদেরকে ছাড়বো না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যখন এসব কথা বললাম। আমার সাথে যুক্তিতে পারে না, তখন কিছু মৌলানা, মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লা, তাঁরা বলা শুরু করলো ও তো পাগল, ও তো ফজু পাগলা।’ 

অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, ‘আপনাদের কী মনে হয়, আমি ফজু পাগলা? আমাকে কী পাগল মনে হয়? আসলে আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকারেরা বাঁচতে চায়। শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারা ছাড়া আমাকে কেউ ফজু পাগলা বলে না।’

জামাতের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘আপনার বাড়িতো সিলেট। সিলেটে ১৯টি আসন আছে। কোন আসনে দাঁড়াইবেন বলেন। আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। ১৯টির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন, তাহলে ভাববো আপনারা বাপের বেটা।’

মিটামইন সদরের ইউনিয়ন পরিষদের সামনে এ গণসংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম। এসময় উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ কয়েক হাজার জনতা মিছিল নিয়ে অনুষ্টানে যোগ দিয়ে উপস্থিত ছিলেন। বিকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান সন্ধ্যায় শেষ হয়।

রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 
স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার নির্বাচন সুষ্ঠু না করলে এনসিপি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে আর দিল্লীতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলে।’ রোববার...
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটাই ছিল তাঁর প্রথম সফর।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর