ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে নাগরিকদের জানমালের নিশ্চয়তা দেবে: ফয়জুল করীম

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিশ্চয়তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। শনিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। কিন্তু তাদের ভোটাররা পালায়নি, তারা ভোট দেবে কাদের? আমি স্পষ্ট বলছি, যাদের মাধ্যমে তাদের জানমালের নিরাপত্তা পাবে তাদেরকেই ভোট দেবে। হিন্দুরাও তাদের জানমালের নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আরও বলেন, ‘৫৪ বছরে যে উন্নয়ন হয়েছে, ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ ক্ষমতায় এলে তার চেয়ে বেশি উন্নয়ন ৫ বছরেই সম্ভব। আমাদের লক্ষ্য কেবল রাস্তাঘাট নির্মাণ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।’

মুফতি ফয়জুল করীম বলেন, ‘শুধু রাস্তাঘাট উন্নয়নই একজন এমপির দায়িত্ব নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। তারা উন্নয়নের কথা বলে ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে। অথচ একজন এমপির মূল কাজ হলো আইন প্রণয়ন করা। ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে। ইসলামের পক্ষে ভোট দিলে তার বরকতও ভোটাররাই পাবেন।’

অনুষ্ঠানে উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন ও রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী, রামগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলামসহ আরও অনেকে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর