কপ–৩১

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ আদায়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং ক্ষতিপূরণ আদায়ে বিশেষ গুরুত্ব দিয়ে কপ–৩১ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। তুরস্কের আনতালিয়ায় জলবায়ু অভিযোজন তহবিল তিনগুণ করার দাবিও জানাবে ঢাকা। 

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও পরিবেশবিদরা।
 
সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার তুরস্কে পৌঁছান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১১ ও ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এর বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও তাঁর দ্বি-পাক্ষিক বৈঠকের কথা রয়েছে। 

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবারের সম্মেলনে খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও অভিযোজনের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে ঘূর্ণিঝড়, বন্যা ও খরার মতো দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশ। উপকূলে লবণাক্ততা, নদীভাঙন, কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার মতো সংকটও বাড়ছে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় নেই বললেই চলে।
 
কপ-থার্টি ওয়ান সম্মেলনে জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, ঋণের বদলে অনুদানভিত্তিক সহায়তা এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে সহজে অর্থ পাওয়ার দাবি জানাবে বাংলাদেশ।

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘বাংলাদেশ ক্ষতিপূরণের অর্থ অতিসত্ত্বের ছাড় চায়। কিন্তু সেই অর্থ যাতে কোনোভাবেই ঋণ না হয়, সেটি যাতে শুধু সহযোগিতা হিসেবে না হয়। আসলে এই অর্থ আমাদের প্রাপ্য।’ 

উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা নিশ্চিত করবে বলে প্রত্যাশা ঢাকার।

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই ক্ষতির তুলনায় তারা যে সহায়তা দিচ্ছে তা খুবই অপ্রতুল। এই সহায়তাটা বাড়ানোই আমাদের প্রধান দাবি।’ 

জলবায়ু সহনশীল অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। 

জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন বৈপ্লবিক ভূমিকা রাখছে, অন্যদিকে এই প্রযুক্তির পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার আর কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি...
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলের পানি ও মৃত্তিকাব্যবস্থা, কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য এবং বিশেষ করে নারী ও শিশুর পুষ্টি ও...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ...
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে...
রাজধানীতে মঙ্গলবার রাতে অন্তত ছয়টি স্থানে ককটেলের বিস্ফোরণ হয়েছে। এছাড়া শ্যামলী ও মিরপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বনানী, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল, বাড্ডা, শ্যামলী ও মহাখালী বাস...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর