জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কার্যকর চায় এনসিপি

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে রায় আদালত দিয়েছেন, তাকে এনসিপি পক্ষ থেকে স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। নির্বাচনের জন্য এটিই একমাত্র গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। তবে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে, সেভাবে নয়; জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করতে হবে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জুলাই সনদের আদেশে অস্পষ্টতা আছে। এটি জাতির সামনে সরকারকে স্পষ্ট করতে হবে। তাহলেই এনসিপি জুলাই সনদের স্বাক্ষর করবে।’

এর আগে সকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এর ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার বাধা কেটেছে।

২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধানের ১৩তম সংশোধনী অবৈধ ঘোষণা করেন এবং রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর