একাত্তরের গণহত্যাকারীদেরও বিচার চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের দিকে নেওয়ার চেষ্টা চলছে। জেনোসাইডের (গণহত্যা) জন্য আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই, তেমনি একাত্তরে যারা জেনোসাইডের সাথে জড়িত, তাদেরও বিচার চাই।’

এনসিপির এই নেতা বলেন, ‘স্টেটকে (দেশ) জামায়াতে ইসলামী–বিএনপি বানাবেন না। সকল মানুষ যেন তাদের নাগরিক অধিকার পায়, তেমন করুন। নির্বাচন কমিশন একদিকে হেলে পড়েছে। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস থেকে বেরিয়ে আমরা নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি, যা গণতন্ত্রের। নতুন জোট দেখতে পাবে বাংলাদেশ, যা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিপক্ষে। আগামীর ব্যালেট গণতন্ত্রের পক্ষেই জয় আনবে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘অন্যান্য দলের মতো আমরা মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রয়েছি। আমাদের সঙ্গে সবাই কানেক্ট হতে পেরেছে। সবাই ফরম কিনতে পেরেছে। গুলশান, মগবাজার হাজিরা না দিয়েও মানুষ ফরম কিনতে পেরেছে। আওয়ামী লীগ, চব্বিশের নির্বাচন করেছেন, সন্ত্রাস–চাঁদাবাজির সঙ্গে জড়িত কেউ যাতে মনোনয়ন না পায় তা বিবেচনা করা হয়েছে।’

এ সময় হাসপাতলে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি ভূমিকম্প বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সরকার থেকে কোনো সতর্কমূলক কিছু আসেনি।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘বাংলাদেশের দুর্নীতি আমরা চাই না, তা আমাদের বংশ পরিচয়। নতুন বন্দোবস্ত আমাদের পরিচিতি।’

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর