কালো টাকার রাজনীতির ট্যাবু ভেঙ্গে দিতে এসেছি: এনসিপি নেতা মাহবুব আলম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

রাজনীতি থেকে কালো টাকার আধিপত্য ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য-সহ সমন্বয়ক এবং চাঁদপুর-৫ আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলম। আজ রোববার চাঁদপুরের হাজীগঞ্জে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং তাঁর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগ্রাসন বিরোধী এক পদযাত্রার আয়োজন করে এনসিপি। পদযাত্রাটির নেতৃত্ব দেন মাহাবুব আলম।

রোববার দুপুরে পদযাত্রাটি হাজীগঞ্জ উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড পৌঁছায়। সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মাহাবুব আলমসহ এনসিপি’র নেতৃবৃন্দ। 

সমাবেশে মাহবুব আলম বলেন, ওসমান হাদীর স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে সততার এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। এই সমাজে যেই ট্যাবু তৈরি করে রেখেছে,  শুধুমাত্র কালো টাকাধারীরাই রাজনীতি করবে, শুধু কালোটাকাধারীরা এমপি ইলেকশন করবে, বিভিন্ন জনপ্রতিনিধি পদে শুধুমাত্র (তারাই) নির্বাচন করবে-  সেই ট্যাবু ভেঙ্গে দিতেই আমি এসেছি।

তিনি আরও বলেন, তরুণদের স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে চাই। আমি যদি ১০ ভোট পাই, কিন্তু আপনাদের তরুণদের সেই স্বপ্নের যাত্রায়, একদিন তরুণদের সংসদে নিয়ে যাবে।

পরে সমাবেশ থেকে সরকারের কাছে ওসমান হাদি খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয় এবং দোয়া ও মোনাজাতে হাদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর