এই মুহূর্তে বিএনপি ব্যতীত কারও সরকার চালানোর ক্ষমতা নেই: নুর

দেশের বর্তমান অভ্যন্তরীণ ও ভূ–রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ছাড়া অন্য কোনো দলের সরকার পরিচালনার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

এই মুহূর্তে বিএনপি ব্যতীত কারও সরকার চালানোর ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

নুর বলেন, ‘এই মুহূর্তে দেশের অভ্যন্তরীণ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ব্যতীত কারোরই সরকার চালানোর ক্ষমতা নেই। তারেক রহমানের এটা বড় সুযোগ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেওয়ার।’

নুর আরও বলেন, ‘বিএনপিকে শরিকদের আসনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রার্থীদের বসানোর উচিত বলে মনে করি।’ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিত্রদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। 

এর আগে তারেক রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান। ওই আসনে বিদ্রোহী প্রার্থী ও অন্যান্য সংকট নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান রাশেদ।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর