জকসু নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াই, তবে এগিয়ে শিবির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি, জিএস, এজিএসসহ তিন পদেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। ভিপি পদে ৪ হাজার ৩১৯ ভোট নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ৩ হাজার ৬৬২ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব। 

জিএস পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি এখন পর্যন্ত ৪ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। ১ হাজার ৬৫২ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১ হাজার ৭২৯টি। 

এজিএস পদে ২ হাজার ৬৪৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০। তাদের ভোটের ব্যবধান ২৮৬টি।

নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানান, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে প্রায় ৬৫ শতাংশ ও হল শিক্ষার্থী সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। অন্যদিকে হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে গড়িমসি কেন– তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর