শিবিরের সঙ্গে সংঘর্ষের পর যা বলল জবি ছাত্রদল

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে তারা দাবি করেছে, শিক্ষার্থীদের আবাসন সংকটকে কেন্দ্র করে শিবির ‘মব’ সৃষ্টির চেষ্টা করেছিল, যা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করেছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে ‘মব রাজনীতি’ শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের বিরুদ্ধে একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে শিবির। তবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি।

ছাত্রদলের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) একটি অংশের ওপর প্রভাব বিস্তার করলেও শিক্ষার্থীদের স্বার্থ, উন্নয়ন কিংবা আবাসন সংকট নিরসনের পক্ষে তারা কার্যকর ভূমিকা রাখেনি। বরং আবাসন সমস্যার সমাধানের উদ্যোগের বিরোধিতা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের দুটি হল চালুর পর তৃতীয় একটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সময় শিবির শিক্ষার্থীদের আবাসনের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেসে মানবেতর পরিবেশে বসবাস করায় এ বিষয়ে ক্ষুব্ধ রয়েছে বলেও দাবি করা হয়।

ছাত্রদলের ভাষ্য, স্থায়ী ও অস্থায়ী আবাসন ইস্যুতে বিতর্ক সৃষ্টি করা শিবিরের একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তারা আবাসন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও সংকট পর্যালোচনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় সফর করেছেন। এ সময় শিবিরের কর্মসূচি মূলত তাদের সমর্থিত জকসু প্রতিনিধিদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা।

ছাত্রদল আরও অভিযোগ করে, শিবির ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তারা দাবি করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে শিবিরের প্রতি ‘সহমর্মিতার রাজনীতিতে’ ফিরে আসার আহ্বান জানিয়ে বলা হয়, অন্যথায় তাদের জনরোষের মুখে পড়তে হতে পারে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে ভাষা শহীদ রফিক ভবনের সামনে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এ সংবাদ সম্মেলন আহ্বান করে।

জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ...
আকস্মিক বন্যা ও দেশজুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি ও সমমান পরীক্ষাসহ সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার ছাত্রদলের দপ্তর...
চট্টগ্রাম, খাগড়ছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা...
দেশের বাজারে ৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে ভয়াবহ মাত্রায় মার্কারি শনাক্ত করেছে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব পণ্য বিক্রি, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত...
চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। জন্মের আগেই মায়ের গর্ভে থাকা শিশুর জটিল জন্মগত ত্রুটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে সারিয়ে তুলেছেন তারা। এই যুগান্তকারী...
অবশেষে মিয়ানমারের নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশা কাটল। আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।...
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরেও কেন শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার ঢাকার সিরডাপ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর