নির্বাচন বিরোধীরাই মুছাব্বির হত্যায় জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, নির্বাচনবিরোধী শক্তিরাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

যারা নির্বাচন চায় না তারাই স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন বলেন, ‘পরিকল্পিতভাবেই মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচনের বিরোধী তারাই মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। ষড়যন্ত্র হিসেবে এমন ঘটনা ঘটেছে।’

তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না সেই জাতীয় অপশক্তি জড়িত থাকতে পারে এ ঘটনায়। সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’ 

সালাহউদ্দিন আরও বলেন, ‘পতিত স্বৈরাচার নির্বাচনকে বাঞ্চাল করতে চায়। এ জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে ষড়যন্ত্রের আগেই রুখে দিতে হবে।’ 

মুছাব্বিরের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘মুছাব্বিরের স্ত্রী–সন্তানদের সারা জীবন যা কিছু প্রয়োজন সব দায়িত্ব আমরা নিচ্ছি।’

গত ৭ জানুয়ারি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনে মুছাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর