দিনাজপুর-৬ আসনে এবার মূল লড়াই বিএনপি-জামায়াতের মধ্যে

দিনাজপুর-৬ আসনে এবার মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে। হেভিওয়েট প্রার্থী এজেডএম জাহিদ হোসেন ও আনোয়ারুল ইসলামের প্রতিশ্রুতি, হিলি স্থলবন্দরকেন্দ্রিক উন্নয়ন ভাবনা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

দিনাজপুর-৬ আসনে এবার মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কারণ অন্য দলগুলোর সাংগঠনিক কার্যক্রম খুব একটা নেই। সেখানে বিএনপির এজেডএম জাহিদ হোসেন এবং জামায়াতের আনোয়ারুল ইসলাম দুজনকেই হেভিওয়েট মানা হচ্ছে। হিলি স্থলবন্দর ঘিরে অবকাঠামো উন্নয়নেই প্রতিশ্রুতি বেশি দিচ্ছেন তাঁরা। তবে ভোটারেরা বলেছেন, এমন প্রতিশ্রুতি বহু শুনেছেন এবার চান বাস্তবায়নের অঙ্গীকার।

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে শুধু ১৯৮৬ সালে ভোটে অংশ নেয় বিএনপি। তবে এরশাদের আমলের সে নির্বাচন নিয়ে বহু সমালোচনা আছে। এর পর আর এককভাবে নির্বাচন করেনি বিএনপি। এবার মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এ জন্য দলটির অবস্থান শক্ত বলে ধারণা অনেকের।

১৯৯১ সালে এখানে জয় পায় জামায়াত। ১৯৯৬ সালে এমপি হয় আওয়ামী লীগ থেকে। ২০০১ সালে চারদলীয় জোট থেকে জয়ী হয় জামায়াত। ২০০৮ এবং পরের বিতর্কিত তিনটি নির্বাচনে নৌকা জয় পায়। সে হিসাবে এবার জামায়াতের আনোয়ারুল ইসলামের অবস্থান দুর্বল নয় বলেও ধারণা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের কারণে এখানে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা থাকলেও উন্নয়ন সেভাবে হয়নি। দুই হেভিওয়েট প্রার্থীর প্রতিশ্রুতিও তাই অবকাঠামো ঘিরে।

বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নির্বাচিত হলে এখানকার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে জোর দেওয়া হবে।

জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, জনসমর্থনে নির্বাচিত হলে কাঁচা রাস্তাগুলো পাকা করা হবে।

প্রতিশ্রুতি আগেও বহু শুনেছেন এখানকার মানুষ। তবে এবার ভুল করতে চান না ভোটারেরা।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর