সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি রিজভীর

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পিএম

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুমের শিকার ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের সন্ধানের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘কেউ যাতে গ্যাস নিয়ে সিন্ডিকেট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সিন্ডিকেট করা হবে না—শুধু মুখে এ কথা বললে হবে না। গ্যাস সিলিন্ডার, চাল ও তেল নিয়ে যাঁরা সিন্ডিকেট করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা একটা সুসময়ের দিকে এগোচ্ছি। আরও সুসময়ের দিকে এগোব। তবে এটা শুধু আমাদের হলে হবে না, দেশের মানুষের জন্যও তা করতে হবে। তবেই তা হবে প্রকৃত সুসময়।’

দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘গুম অধ্যাদেশে অনেক ঘাটতি ছিল বলেই তা বাতিল করা হয়েছে। সংশোধন করে এমন আইন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সরকার গুম করতে না পারে। প্রতিশ্রুতি পূরণের সরকার যে আইন প্রণয়ন করবে, তা হবে জনগণের পক্ষে, আইনের শাসনের পক্ষে—এমনই বিশ্বাস করে দেশের মানুষ।’

জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর