মবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না: নাহিদ ইসলাম

আপডেট : ১৭ মে ২০২৬, ১১:২২ এএম

রাজধানীর মিরপুরের মাজারসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই অভিযোগ করে সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ, তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।  

শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূতির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাজারসহ দেশের বিভিন্ন স্থানে মব হামলা প্রসঙ্গে সরকারকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, 'বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন। আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে...তাহলে আপনার সরকারের সময়ে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, পুলিশ কী করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরণের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না।' 

নাহিদ আরও বলেন, সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবেনা। পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে সরকার, ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থানসহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছে সরকার। বাংলাদেশের নদীতে ভারত বাধ বসিয়ে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এসময় সীমান্ত সুরক্ষায় প্রয়োজনে লংমার্চ করার হুঁশিয়ারি দেন তিনি। 

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর