কিছুদিনের মধ্যে সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যে ভাবে তলানিতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:১৪ পিএম

এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যে ভাবে তলানিতে যাচ্ছে, কিছু দিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

আজ রোববার সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় ৩ মাসে ৪ খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা। এই সরকারের আইনশৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে কিছু দিনের মধ্যে এই সরকারের প্রতি আস্থা নাই হয়ে যাবে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু তাঁর আসলে নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই কোনো চিন্তা নাই।’

এনসিপির মেঘনা উপজেলার সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতারা। পরে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ এর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা এনসিপিতে যোগদান করেন।

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর