দ্রুতই সরকারকে লাল কার্ড দেখানো হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে।’

আপডেট : ১৯ মে ২০২৬, ০৫:১০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে।’

আজ মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।’ বর্তমান মন্ত্রীসভার অনেককে তিনি হাওয়া ভবনের মন্ত্রী বলেও মন্তব্য করেন।

তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নদীতে আমরা পানি চাই, যেকোনো মূল্যে পানি চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারব না।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয়–আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। এনসিপি সীমান্তে সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

পরে তিনি গত বৃহস্পতিবার আমঝোল সীমান্ত এলাকার খরপো নদীতে মাছ শিকার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর