২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে নেতারা একথা বলেন।
জামায়াত নেতারা বলেন, এবারের বাজেট একটি ঋণ নির্ভর বাজেট। এই বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। জনবান্ধবহীন এই বাজেট বিএনপির নেতাকর্মীদের আয়ের উৎস বলেও মন্তব্য করেন নেতারা।
মুদ্রাস্ফীতির কারণে বাজারে দ্রব্যমূল্যর দাম বাড়বে বলেও আশঙ্কা করেন তারা।
জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, ‘জামায়াত ইসলামী ১ লাখ কোটি টাকা কম বাজেটের প্রস্তাব দিয়েছিল যা আমলে নেয়নি সরকার।
ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলেও জানায় জামায়াতে ইসলামী। বাজেট সংশোধন না করলে রাজপথে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দেন জামায়াত নেতারা।



