স্বরাষ্ট্রসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ চার মন্ত্রীর পদত্যাগ চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই দাবি তোলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চারজনকেই পরিবর্তন করা উচিত।

গত কয়দিন ধরেই বিএনপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনায় নানা বক্তব্য দিচ্ছেন এনসিপির এই নেতা। এরমধ্যে গত রোববার নওগাঁয়ে সরকারকে টেনে নামানোর হুঁশিয়ারিও দেন তিনি। এবার চাইলেন চার মন্ত্রীর পদত্যাগ।

নাসীরুদ্দীন পাটওয়ারী নওগাঁয়ে দেওয়া বক্তব্যে এক পর্যায়ে বিএনপির উদ্দেশে বলেন, শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন, আপনারা কোথায় পালাবেন, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান  বলেন, বিএনপি পাহারা না দিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির এসব নেতাদের গিলে ফেলত।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকর না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার বিকেলে...
রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামীলীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামীলীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং...
ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। সরকার কঠোর হলে তারাও কঠোর হবেন বলে জানিয়েছেন তিনি। তবে তারা আরও কঠোর...
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড...
টানা চার দিনের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির পানিতে রাজধানীর অভিজাত এলাকাও ডুবেছে গেছে। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। আজ মঙ্গলবারও বৃষ্টির পানি অপসারণ করতে পারেনি সিটি...
মাত্র এক শ মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা, ব্যাংকপাড়া ডুবে যাচ্ছে। স্থবির হয়ে পড়ছে পুরো শহর। ঢাকার ৫০টি খালের মধ্যে কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে, জলাবদ্ধতা...
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে গিয়ে গৃহবধূ গণধর্ষণ মামলায় রায় ঘোষণা আজ মঙ্গলবার। দুপুরে সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন।
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর