জুলাইকে যারা নিজেদের অর্জন বলে, আগে তারা কোথায় ছিলেন: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

যারা জুলাই আন্দোলনকে নিজের অর্জন বলে প্রচার করতে চায় তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন সেই প্রশ্ন তুলেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদ ও স্বৈরাচার প্রতিরোধ, ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিএনপি রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এখন ক্ষমতায় আছে। আজকে যারা জুলাইকে নিজের অর্জন বলে প্রচার করতে চায়, তারা পাঁচ আগস্টের আগে পর্যন্ত কোথায় ছিলেন?

তিনি বলেন, জুলাই আন্দোলন মেধাবী শিক্ষার্থীদের অধিকারের সংগ্রাম ছিল। এটি কোনো রাজনৈতিক দলের একক আন্দোলন না। তাই এই আন্দোলনে কোনো পক্ষে নেওয়া বা দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই।

বিরোধীদলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধীদলের অবস্থান বাংলাদেশের ইতিহাসে খুব একটা প্রশংসনীয় কখনোই ছিল না। বিরোধীদলের আচরণের জন্য তাদেরকে সতর্ক হতে হবে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে...
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতা-কর্মীদেরকে বের করবে, আর...
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আলোচক আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা...
রাজধানীর মিরপুরের লাভ রোডে দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৭ জন। মঙ্গলবার বেলা ৩টার পর দেয়াল ধসের এ ঘটনা হয়। নিহত নারীর নাম নাসিমা।
নালা পরিষ্কার করতে গিয়ে ১ হাজার ৩২০টি গুলি দেখে চমকে উঠে সিটি কর্পোরেশনের কর্মীরা। মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে জানা গেলো, এগুলো তাজা গুলি নয়। সামরিক বাহিনীর ভারী অস্ত্রের ব্যবহৃত গুলির...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ১ শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯.৩ ডলারে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর