জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী

রাজধানীতে গণমিছিল জামায়াতে ইসলামীর , গণভোটের রায় বাস্তবায়নের দাবি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। 

এতে দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যদি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে, তবে বিএনপিকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করতে হবে। 

একই সঙ্গে তিনি দ্রুত জুলাই সনদ  ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। 

জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছিল। গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এই ৭০ শতাংশ জনগণের রায় যারা মানে না, তাদেরকে কি গণতান্ত্রিক দল বলা যাবে? যতদিন পর্যন্ত বিএনপি জনগণের ভোটকে না মানবে ততদিন পর্যন্ত তাদের গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে।  

তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। তবে আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে,...
সিলেটের কোম্পানীগঞ্জে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। এতে...
দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে বন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক...
সামান্তা শারমিন লিখেছেন, এটুকু মনে করিয়ে দিই- আল্লাহ জুলুমকারীদের অনির্দিষ্টকালের জন্য শক্তিশালী রাখেন না। যেকোনো পরিস্থিতিতে আমি আমার সহযোদ্ধাদের সাথে আছি। 
রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির...
বর্তমান বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে জট বাড়ছে এবং দেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। সম্প্রতি অর্থ...
গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের শিল্প-কারখানাগুলোর উৎপাদন ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকদের দাবি, গ্যাস সংকটে উৎপাদন অর্ধেকে নেমেছে। সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষকরা চাকরিতে যোগদানের পর পেশাগত প্রশিক্ষণ নেবেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর