আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ এই শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।’ 

শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যায়ে ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা বিল্ডিং নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এইজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, তারা যেন অশিক্ষিত থাকে, মুর্খ থাকে, তারা যেন অশিক্ষা ও মুর্খ অবস্থায় দেশ পরিচালনা করে অথবা দেশ যেন ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে।’

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও  জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এর আগে, নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর