সম্পত্তি হস্তান্তর আইন বাতিল দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন আইনের পেছনে রয়েছে বিদেশি এজেন্ডা।

সদ্য পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে কোরআনের ফরায়েজ আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলিম উত্তরাধিকার নীতির পরিপন্থী আখ্যা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।  আইনটি বাতিলের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রাজপথে নামেন দলটির নেতাকর্মীরা। পথসভা ও মিছিলে আইনটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের দাবি, নতুন আইনের মাধ্যমে দেশের নারীদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘আজকে যদিমা–বাবাকে এই এখতিয়ার দেওয়া হয়– তার জীবদ্দশায়, তাহলে তারা কন্যাসন্তানকে বঞ্চিত করে পুত্র সন্তনকে সব সম্পত্তি লিখে দেবে। অর্থাৎ, এই আইনের কারণে যারা আমার মা–বোন আছে, কন্যা সন্তান আছে, তারা তাদের বাবার বৈধ সম্পত্তি থেকে তারা বাদ পড়ে যাবে।’ 

খেলাফত মজলিসের যুগ্মসচিব মাওলানা আতাউল্লাহ আমিন অভিযোগ করেন, নতুন আইনের পেছনে বিদেশি এজেন্ডা রয়েছে। 

মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ‘এই আইন তারা কীভাবে প্রস্তুত করল? তড়িঘড়ি করে প্রস্তুত করল। অন্যান্য আইনের ক্ষেত্রে আইন নিয়ে সংসদে প্রস্তাবনা পেশ করা হয়। লম্বা আলোচনা হয়। এই আইন নিয়ে আলোচনা করার সুযোগ দেয়নি। কারণ এটা হলো বিদেশিদের এজেন্ডা।’ 

পথসভা শেষে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয় খেলাফত মজলিসের কর্মসূচি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে মর্মে দেওয়া বক্তব্য...
লোডিং...

এলাকার খবর