চুয়েটে বুধবার থেকে ক্লাস চলবে, চলবে আন্দোলনও

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।

ক্লাস বর্জন করে আন্দোলন শুরুর ৩৬ দিন পর আগামী ২৮ অক্টোবর থেকে ফের চালু হচ্ছে একাডেমিক কার্যক্রম। তবে আগের উপাচার্য পুনর্বহাল ও নতুন উপাচার্যকে প্রত্যাহারের আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। নতুন উপাচার্য ক্যাম্পাসে ঢুকলে ফের শাট ডাউন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে রোববার এক খোলা চিঠিতে প্রথমে ক্লাসে ফিরতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ চিঠির পর শিক্ষক সমিতির সাধারণ সভা থেকেও শিক্ষার্থীদের এ সিদ্ধান্তের সাথে একমত জানিয়ে ক্লাসে ফেরার প্রস্তুতির কথা জানায় শিক্ষক সমিতি।

পরে রাতে শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের যৌথ বিবৃতিতে একাডেমিক কার্যক্রম শুরু করতে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়। একই সাথে উপাচার্য পুনর্বহালে আন্দোলন ও নতুন উপাচার্যকে অসহযোগিতা করার সিদ্ধান্ত চলমান থাকবে বলে সিদ্ধান্ত নেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ক্যাম্পাস খোলার দিন ২৮ অক্টোবর ইউজিসি গঠিত পরামর্শক দল বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সাথে মতবিনিময় করতে ক্যাম্পাসে যাবে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়েছে। 
এর মধ্যে গেল ১২ অক্টোবর তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশ করলে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় বিলুপ্ত প্রজাতির দুই শতাধিক পাখিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলারা করমবক্স বাজার থেকে বন বিভাগ ও এনিমেল রাইটস বিডি ৬৪ নামে...
চাঁদপুরের বাগাদী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা আধা বেলার সড়ক অবরোধ শেষ হয়েছে। শনিবার দুপুর ১২টার পর খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে যান চলাচল শুরু হয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বিজিবি নিয়মিত কার্যক্রম হিসেবে সোমবার সকালে ঠাকুরগাঁও সদর...
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যেই সমমনা ইসলামী দল গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এর মধ্যে কোনো দল অন্য জোটে থাকলেও তাতে সমস্যা হবে না বলে মনে করছে হেফাজতে ইসলাম। তবে...
শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ গোয়েন্দা সংস্থা। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর