সরকার জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে: নাহিদ ইসলাম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

আজ শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে  সপ্তাহব্যাপী লিফলেট বিরতণ কর্মসূচি উদ্বোধনে রাজধানীতে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে তারা অঘোষিত জোট করে সকল অপকর্ম করেছে নির্বাচনের আগে–পরে। আগামীতে কোনো অন্যায় সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে এনসিপির অন্যান্য নেতারা বলেন, সরকার জনগণের সাথে ধোঁকাবাজি করছে, নিত্যপণ্যের সকল পণ্যের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে।

আগামী  ৩০ অক্টোবর ঢাকা মহানগরে ৪ দফা দাবিতে বিক্ষোভ করার ঘোষণা দেয় এনসিপি।

 

দুর্গাপূজায় ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য...
রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ...
সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মাইকিং করে প্রচার করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে...
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা...
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠনের উদ্যোগের প্রস্তাবনাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি...
হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।
লোডিং...

এলাকার খবর