আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না। আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

এনসিপির মতে, বিগত ১৫ বছরের বেশি সময়ের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের যেসব অভিযোগ উঠেছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সেসব চর্চার অবসান প্রত্যাশিত। এ পরিস্থিতিতে পুলিশের শীর্ষ পর্যায় থেকে ক্রসফায়ার নিয়ে এমন বক্তব্য উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা মোকাবিলায় বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তোলা গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনবহির্ভূত সরকারি নির্দেশ পালন করা পুলিশের জন্য বাধ্যতামূলক নয়। পুলিশ বাহিনীকে বেআইনি চর্চা থেকে মুক্ত করে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি।

এনসিপি আইজিপিকে অপসারণের পাশাপাশি জুলাই সনদে বর্ণিত পথে পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছে।

বিএনপি কখনোই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি। যখনই ক্ষমতায় গিয়েছে বিএনপি ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের...
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব
নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব পদে বহাল রেখে ১৯৫ সদস্যের কমিটি পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরউদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ...
বর্তমান সরকার গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দায়িত্ব পালনে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
দীর্ঘদিনের ক্ষমতা, গাজা যুদ্ধের চাপ, নিরাপত্তা ব্যর্থতা ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের নির্বাচন ঘিরে জনমত...
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি...
অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর