প্রেসিডেন্ট ফরিদ আলম, সেক্রেটারি এস এম সোলায়মান

নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

আমেরিকায় কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ আত্মপ্রকাশ করেছে। এনটিভির আমেরিকা ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের আমেরিকা প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

গত ১১ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট কাবাবের পার্টি হলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ'র কমিটি ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে আমেরিকায় বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি (সহ-সভাপতি), বাংলাভিশনের সাবেক রিপোর্টার জাহিদা আলম (সহ-সাধারণ সম্পাদক), নিউজ টুয়েন্টি ফোরের আমেরিকা প্রতিনিধি আরিফুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এখন টিভির আমেরিকা প্রতিনিধি এম এ আহাদ (অর্থ সম্পাদক) হিসেবে রয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, যথাক্রমে সোহেল মাহমুদ (প্রবাসী টিভি/আরটিভি), ইলিয়াছ হোসাইন (১৫ মিনিটস/ ইটিভি), সৌরভ ইমাম (আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ (চ্যানেল ওয়ান), আহসান পলাশ (নবযুগ টিভি/এনটিভি ) ।   

এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন– বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

নতুন এই সংগঠনের লক্ষ্য ও আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন সভাপতি ফরিদ আলম, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ–সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সহ-সাধারণ সম্পাদক জাহিদা আলম, আরিফুর রহমান, সৌরভ ইমামসহ উপস্থিত সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আলম। শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয় সভায়।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর