বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএর নতুন কমিটি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএর ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে আয়োজিত সভায় সদস্যরা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। সভা পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় সংগঠনের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।

সভায় বক্তারা গত দুই কার্যপরিষদে ধারাবাহিক চার বছর সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যরা উৎসাহের সঙ্গে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

নবনির্বাচিত কমিটি
সভাপতি পার্থ সারথী দেব (বিশেষ প্রতিনিধি, মিশিগান দর্পণ),  সাধারণ সম্পাদক জুয়েল খান (নিউজ টুয়েন্টি ফোর), কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা) | এছাড়া সহ-সভাপতি সফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব, কার্যকরী সদস্য হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন, আহমেদ শামসুদ্দিন কুটি নির্বাচিত হন। 

নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে বলে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ বাংলাদেশ বইমেলা। গত শনি ও রোববার দুদিনব্যাপী দুপুর ১টা থেকে রাত ১০টা...
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
লন্ডনের মাটিতে লাল-সবুজের আরও একটি গর্বের পতাকা উড়ল। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের মেইজব্রুক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার...
আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর