বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপানের সভাপতি রিয়াদ, সম্পাদক রুশো

বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) যুক্তরাজ্যের পর দ্বিতীয় অফশোর ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করল।

 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) প্রতিষ্ঠা করা হয়েছে। মঙ্গলবার টোকিওস্থ  দূতাবাসে বাংলাদেশ হাউসে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য গঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম রিয়াদ। সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রুশো।

বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) যুক্তরাজ্যের পর দ্বিতীয় অফশোর ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করল। এতে সংগঠনিক সম্পাদক হিসেবে শম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া রিজভী মৌরি।

বিএলএজের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে অংশ নেন।

পরে, বিএলএজে নেতারা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএলএজে–এর প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা জাপানে বাংলাদেশি আইন পেশাজীবীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করেছে, যার লক্ষ্য পেশাদার সহযোগিতা, আইনগত জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহায়তা বৃদ্ধি করা।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে  বিএলএজে নেতারা। ছবি: বিজ্ঞপ্তি

বিএলএজে–এর প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আইন সচেতনতা বৃদ্ধি, অ্যাকাডেমিক ও পেশাগত সহযোগিতা গড়ে তোলা এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে আইনী, প্রাতিষ্ঠানিক ও জনগণভিত্তিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনটি ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি, আইন পেশাজীবী, অ্যাকাডেমিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা এবং দিকনির্দেশনার প্রত্যাশা করছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত...
দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর