অস্ট্রেলিয়ায় উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

সিডনিসহ অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা। গতকাল শুক্রবার ও আজ শনিবার দেশটির বিভিন্ন শহরে এ পূজার আয়োজন করা হয়। 

বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সমগ্র অস্ট্রেলিয়ায় অনেকে উৎসবের আমেজে মেতে ওঠেন। বরাবরের মতো এবারও পূজারীরা ভাবগাম্ভীর্যের সাথে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করেছেন।

বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী আরাধনার এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকলেই বিদ্যার আলোকে ও বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশীর্বাদ প্রার্থনা করেছেন দেবী সরস্বতীর কাছে। ভক্তদের অনেকেই পুরোহিতের কাছে সন্তানের পড়াশোনার হাতেখড়ি দিয়েছেন।

পূজা ও অর্চনা শেষে প্রতিটি মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সবশেষে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর