তথ্য চুরি থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

বর্তমানে প্রায়ই সাইবার হামলার মাধ্যমে তথ্য বেহাতের ঘটনা ঘটছে। ফলে তথ্য চুরি, অবৈধ লেনদেন, অর্থ পাচারসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। তবে  সচেতনতার পাশাপাশি কিছু পদক্ষেপ অনুসরণ করলে সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকা সম্ভব। এমন কয়েকটি পদক্ষেপ সম্পর্কে জেনে নেওয়া যাক। 

ইমেইল অ্যাড্রেস গুগল করা
অনলাইনে তথ্য ফাঁস হয়েছে কি না তা যাচাইয়ের সহজ উপায় গুগলে নিজের ইমেইল অ্যাড্রেস সার্চ করা। যদি সার্চ দেওয়ার পর ইমেইল অ্যাড্রেস পাওয়া যায় তাহলে ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলার জন্য আবেদন করতে পারবে।

পাসওয়ার্ড ফাঁসের বিষয়ে সতর্কতা
ইমেইল বা পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না সেটি যাচাই করতে হবে। হ্যাভ আই বিন পওনড ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার
পাসওয়ার্ড ফাঁস হয়েছে কি না যাচাইয়ের পর ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না চাইলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে হবে। একাধিক ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া কোনো পাসওয়ার্ড নিয়ে সন্দেহ হলে দ্রুত পরিবর্তন করতে হবে।

লগইন অ্যাক্টিভিটি
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে লগইন অ্যাক্টিভিটির দিকে খেয়াল রাখতে হবে। এজন্য জিমেইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লগইন সিকিউরিটি ওয়ার্নিং অ্যালার্ট সেট করা যেতে পারে।

কানেক্টেড ডিভাইস যাচাই 
লগইন সিকিউরিটি সতর্কবার্তার পাশাপাশি নেটওয়ার্কে কয়টি ডিভাইস যুক্ত রয়েছে সেটি মাঝেমধ্যেই যাচাই করা উচিত। যদি অপরিচিত কোনো ডিভাইস পাওয়া যায় তাহলে সেটি রিমুভ করে দিতে হবে।

ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যাচাই
হ্যাকাররা অধিকাংশ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইমেইলে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে চায়। এর মধ্যে আর্থিক লেনদেন ও ব্যাংকের তথ্যও থাকে। তাই তথ্য ফাঁস হওয়া থেকে নিরাপদ থাকতে ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ডের মাধ্যমে অর্থ আদান-প্রদানের তথ্য যাচাই করতে হবে।

ক্রেডিট কার্ডের ব্যালান্স যাচাই
ক্রেডিট কার্ডের ব্যালান্স কতটুকু আছে সেটি খেয়াল রাখতে হবে। যদি কোনো তথ্য ভুল মনে হয় এবং লেনদেন অস্বাভাবিক মনে হয় তাহলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তথ্যসূত্র: মেক ইউজ অব, এফ–সিকিউর

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
একটি মাত্র ই-মেইল... আপনার পুরো প্রতিষ্ঠানকে মুহূর্তেই অচল করে দিতে পারে। ফিশিং, স্পুফিং আর ডোমেইন ছদ্মবেশ—প্রতিদিন বাড়ছে সাইবার হামলার নতুন নতুন ফাঁদ। এই বাস্তবতাকে সামনে রেখে ঢাকায় হয়ে গেল একটি...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর