নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ২০২৪ প্রতিযোগিতায় বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে সেরা ৪০ গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’। এ বছর ১১তম বারের মতো এই প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এছাড়াও দেশের আরো দু’টি দল ‘টিম আরবান অটোপিয়ানস’ এবং ‘টিম জিওউইজার্ডস’ গ্লোবাল অনারেবল মেনশন ক্যাটাগরিতে নির্বাচিত শীর্ষ ১৯ টি দলের মধ্যে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।

চলতি বছর ১৬৩টি দেশ থেকে ৩০ টি ক্যাটেগরিতে বিভিন্ন বয়স, পটভূমি, আগ্রহ এবং দক্ষতার ভিত্তিতে অংশগ্রহণ করেন। যা এখন পর্যন্ত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের সবচেয়ে বড় আয়োজন। নাসার মহাকাশ গবেষকরা তাদের প্রজেক্ট বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছাই করে জানুয়ারি ২০২৫- এ চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন। বিগত চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এবারে সর্বমোট বাংলাদেশ থেকে পঞ্চমবারের মতো বিশ্বজয়ের মিশনে আছে।

এ বিষয়ে বেসিসের সভাপতি এম রাশিদুল হাসান বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আমাদের দলগুলোর সাফল্য বাংলাদেশিদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে যে সম্ভাবনা এবং উদ্ভাবনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে তা প্রমাণ করে। এটি আরো প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা, নিরলস পরিশ্রম এবং অদম্য উদ্ভাবনের মাধ্যমে যেকোনো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করতে সক্ষম।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৬৩টি দেশের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চলতি বছরের অক্টোবরে বেসিসের উদ্যোগে দেশের ৯টি শহরে আয়োজন করা হয় বাংলাদেশ পর্ব।

একটি মাত্র ই-মেইল... আপনার পুরো প্রতিষ্ঠানকে মুহূর্তেই অচল করে দিতে পারে। ফিশিং, স্পুফিং আর ডোমেইন ছদ্মবেশ—প্রতিদিন বাড়ছে সাইবার হামলার নতুন নতুন ফাঁদ। এই বাস্তবতাকে সামনে রেখে ঢাকায় হয়ে গেল একটি...
রাজধানী ঢাকাসহ এই অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়নের কাজ শেষ করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের...
নতুন নামে যাত্রা শুরু করল দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান আতা মিয়াকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। পরে আসামিদের দেওয়া তথ্যের...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।
মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুরের দাসপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া স্নিগ্ধ রায় ও মুগ্ধ রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি পুলিশ। 
নেত্রকোণার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের সহযোগী জনি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই অভিযানে অপহরণের এক মাস তিন দিন পর অপহৃত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর